দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা ও বুথে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
এ জন্য বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এ বিষয়ে ৫ আগস্ট ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
যে আই